নিজস্ব প্রতিবেদক : বাড়ি ভাড়ার অগ্রিম টাকা ও দুটি এসি আত্মসাতের অভিযোগে বাড়ির মালিক ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর শহরের বেজপাড়া মেইন রোডের শেখ সিরাজুল ইসলামের ছেলে শেখ শামীম ইসলাম মামলাটি করেছেন।
আসামিরা হলো, ঘোপ সেন্ট্রাল রোডস্থ ফুড অফিসের সামনের সাইফুল ইসলাম (৬৫), তার স্ত্রী রিপা বেগম (৫৫) এবং তাদের সন্তান সাকিব ইসলাম (৩০)।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ।
মামলার অভিযোগে জানা গেছে, সিরাজুল ইসলাম চলতি বছরের ১ জানুয়ারি সাইফুল ইসলামের ষষ্ঠতলা বাড়ি ছয়তলার পশ্চিমপাশের দুইরুমের বাড়ি ভাড়া নেন। চুক্তি অনুযায়ী তিনি দুই মাসের বাড়ি ভাড়ার অগ্রিম ৩৮ হাজার টাকা দিয়ে দেন। এরপর তিনি বাড়িতে উঠেন এবং ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের দুটি এসি দুইরুমে সেট করেন। গত ২৫ মার্চ বাড়ির মালিক রিপা বেগম হঠাৎ করে বাড়ি ছেড়ে দিতে বলেন। বলা হয়, ‘আমার বাড়ি, যাকে খুশি রাখবো যাকে খুশি রাখবো না।’ তিনি মানসম্মনের কথা বিবেচনা করে ২৭ মার্চ ফার্নিচার নিয়ে বাড়ি ছাড়েন। পরিদন ২৮ মার্চ এসি খুলতে গেলে বলা হয়। তারা মিস্ত্রি দিয়ে খুলে দেবে। এরপর দেড় মাস হয়ে গেলে এসি খুলে দেয় না। আর অগ্রিম দেয়া ৩৮ হাজার টাকাও দেয় না। বলতে গেলে নানা টালবাহানা করে। পরবর্তীতে তিনি এসি দেখতে না পেয়ে বাড়ির মালিকের সাথে কথা বলেন। তার ঘরের ড্রইং রুমে শালিস হয়। সেখানে কথাবলার এক পর্যায়ে বলেন দুটি এসিই বিক্রি করে দিয়েছে বলে জানায়। আর বাড়ি ভাড়া বাবদ দেয়া অগ্রিম একটাকাও দেয়া হবে না। তাকে হত্যার হুমকিও দেয়া হয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।