Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কৃষি উন্নয়নে শহীদ জিয়ার অবদান রয়েছে: নার্গিস বেগম

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ১২:১৩:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিলো দেশের মানুষ পুষ্টিকর খাবার খেতে পারে। এজন্য তিনি কৃষিখাত উন্নয়নে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন। কৃষিতে উন্নয়নে জিয়াউর রহমানের অবদান রয়েছে।বিএনপি সরকার সরকার গঠন করলেই কৃষিখাতকে বেশি গুরুত্ব দেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নার্গিস বেগম আরও বলেন, কৃষকদের কষ্ট লাঘব করতে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান খাল খননের শুরু করেছিলেন। তিনি জানতেন খাল খননের মাধ্যম কৃষকের সেচ খরচ অনেক কমবে। দেশে খাদ্য গুদাম সহ কৃষি লোনের পাশাপাশি কৃষির সকল উন্নয়ন করে গেছেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার খাল খনন বন্ধ করে দিলেও তারেক রহমান নেতৃত্বে সরকার গঠনের পর আবারও গুরুত্ব দিয়ে খাল খননের কাজ শুরু করেছেন। তিনি আরো বলেন, খুনি হাসিনার সরকার এমন কোন অন্যায় অত্যাচার ছিলোনা যে জিয়া পরিবারের সাথে করেননি। জিয়ার সৈনিকদের উপর চালানো হয়েছে জাহিলিয়া যুগের অত্যাচার। বিগত দিনে হাসিনার ক্যাডাররা চুড়ামনকাটিতে ইফতার মাহফিল পযন্ত করতে দেয়নি আমাদের। আগামীতে দলকে সুঃসংঘঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে নার্গিস বেগম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল যাতে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে। অনুষ্ঠানে সদর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে রাখেন, যশোর জেলা কৃষকদলের আহবায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল ইসলাম কচি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহাসিন আলী, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা পারভীন শেলী, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সহ সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, মামুন মহাসিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেন, ইউনিয়ন মহিলা দলের আহবায়ক জেবুন নেছা জেবু, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)