Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ১২:১৫:২৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে তারা দলকে শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার অভাব, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন। তাদের মতে, বর্তমান অবস্থায় জাতীয় পার্টি দেশ ও জনগণের জন্য কার্যকর রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে না। এ প্রেক্ষাপটে তারা সম্মিলিতভাবে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে ১৯ জুন ২০২৬ তারিখ থেকে জাতীয় পার্টির সকল সাংগঠনিক কার্যক্রম ও সম্পর্ক থেকে নিজেদের সম্পূর্ণভাবে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এম এ হালিম ও জি এম হাসান। এছাড়া কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিয়ার রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দেন। অন্যান্য পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, ডা. জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, সেকেন্দার আলী ও মাস্টার ফিরোজ। সংবাদ সম্মেলনে নেতারা আরও জানান, ভবিষ্যতে তারা নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন কি না, তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে। লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)