Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে ইকোর চক্ষু ক্যাম্প উদ্বোধন

বৈষম্যহীন দেশ বিনির্মাণে হতদরিদ্র মানুষের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী অমিত

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ০৩:০৭:০২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ইকো। ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন-বিএনপি সরকার পিছিয়ে পড়া, হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখি কল্যাণকর উদ্যোগ নিয়েছে। ধনী গরিব সবাইকে সাথে সাথে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে কাজ করছে সরকার। সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশিপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসতে হবে। ইকো সবসময় মানক কল্যাণে কাজ করে যাচ্ছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও তারা যেন এ ধরণের মানব কল্যাণকর কাজ অভ্যাহত রাথে সেই অনুরোধ করছি। ইকোর চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও পিপি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর। সভপতিত্ব করেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের’র সঞ্চলনায় এসময় আরও উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সভাপতি শামসুর নাহার পান্না, যশোর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান মুকুল। চিকিৎসা দিয়েছেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞাণ গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক যশোরের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান। আয়োজকরা জানান, ইকোর উদ্যোগ ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্পে শহরের হতদরিদ্র বৃদ্ধাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ক্যাম্পে দেড় শতাধিক নারী ও পুরুষের চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। গত ১২ মে আরেকটি চক্ষু ক্যাম্প করা হয়। দুটি ক্যাম্পে মোট ৩ শতাধিক রোগীর চিকিৎসা ও এর মধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করে লেন্স লাগানোর উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, ইকো সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জনগোষ্ঠির জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য, কর্মসংস্থান উপযোগি দক্ষতা মূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহযোগীতা, সম্বলহীনদের জন্য আবাসন সুবিধা প্রদান করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)