Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ২১ জুন , ২০২৬, ১১:১৬:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রোববার পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় সদর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে কৃষকরা সু সংগঠিত হয়ে নিরাপদ সবজি উৎপাদন করে লাভোবান হতে পারে সে লক্ষ্যে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি ছেলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। তিনি বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে বিভিন্ন কৃষি কাজের উপর কৃষকদের ১০ সপ্তাহ প্রশিক্ষণ দেয়া হয়েছে। স্কুল শেষ হয়ে গেছে, এখন কৃষকদের সুসংগঠিত হয়ে সংগঠন করতে হবে। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সহযোগিতা করা হবে। তবে যশোর অঞ্চলে কৃষি কাজে এগিয়ে আছে। এখানে সব ফসল উৎপাদন হয়। এ জেলার ৯০ শতাংশ কৃষক উদ্যোক্তা। মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। কিটনাশক ব্যবহারের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা, সমবায় অফিসার তরিকুল ইসলাম, কৃষক এরশাদ আলী প্রমুখ। এতে ৭০ কৃষক উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)