প্রেসবিজ্ঞপ্তি : যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ এর ঘোষিত তফসিল অনুযায়ি ২০ জুন শনিবার মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল। এদিন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ৯টি পদের বিপরীতে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্রগুলি যাচাই-বাছাই শেষে সবক’টি বৈধ বলে ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- সভাপতি মো. আব্দুল রাজ্জাক ও পলাশ, সহসভাপতি: মো. সিদ্দিকুর রহমান ও মো. আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. জিলহাজ হোসেন ও মো. তৌহিদুর রহমান তুহিন, সহ সাধারণ সম্পাদক মো. ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও এস এম আসলাম উদ্দীন, কোষাধ্যক্ষ মো. আল আমিন, প্রচার সম্পাদক মো. শাহেব আলী ও আজিবর রহমান, দপ্তর সম্পাদক ফজলু হক ও ফারুক হোসেন,কার্যনির্বাহী সদস্য মো. নূর আলী। উল্লেখ্য, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের গঠনতন্ত্র ও সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জুলাই অত্র ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি- ২০২৬ এর চেয়ারম্যান মমিনুল ইসলাম মবিন এতথ্য জানিয়েছেন।