Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আদ্-দ্বীনের চাকরি মেলায় চাকরি পেলেন ১৪৩ নারী-পুরুষ

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ১২:৩২:৫৫ এম

প্রেসবিজ্ঞপ্তি : যশোরে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের রেইজ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা। বুধবার আদ্-দ্বীন পুলেরহাটস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। মেলায় স্বনামধন্য ১০টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং ২৮৫ জন চাকরি প্রত্যাশীর মধ্যে ফরমাল ও ইনফরমাল সেক্টরে তাৎক্ষণিকভাবে ১৪৩ জনের চাকরি নিশ্চিত করা হয়। এর মধ্যে ৪৬ জন নারী ও ৯৭ জন দক্ষ পুরুষ রয়েছে। চাকরি মেলায় আদ-দ্বীন এর পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হোসেন, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ, পিকেএসএফ রেইজের প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর - উল আলম। উপস্থিত ছিলেন আদ দ্বীন সংস্থার জিএম মো: মোক্তার হোসেন ও ডিজিএম মো: শহিদুল ইসলাম । বক্তারা দক্ষ যুব সমাজ গড়তে ও বেকার সমস্যা সমাধানের দ্বার উন্মোচন করতে এই ধরনের আয়োজনকে বড় পরিসরে করার আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)