Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সরকারি বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীর দোরগোড়ায় পৌঁছাতে হবে: এমপি গোলাম রসুল

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ১০:৫২:৫৫ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: সরকারি সকল বরাদ্দের সুফল যেন প্রকৃত উপকারভোগীর দোরগোড়ায় পৌঁছে— সে লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রসুল। শনিবার (২৭ জুন) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি গোলাম রসুল বলেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সঠিক প্রক্রিয়ায় ক্রয় ও বিতরণের মাধ্যমে প্রকল্পের সুফল যেন প্রকৃত জনগণের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যে সব পর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখারও আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা এবং এনসিপি উপজেলা শাখার সভাপতি শাহজাহান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মহিউল ইসলাম। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দের আওতায় অভয়নগরে ২০টি সেলাই মেশিন, ১০টি হুইলচেয়ার, ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল ঢেউটিন, ২ হাজার ৩৫০ কেজি রড, ২ হাজার ২০০ বর্গফুট টাইলস এবং ৩৪টি চেয়ার বিতরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)