নিজ্স্ব প্রতিবেদক : যশোরে নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৬৮ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান কর হয়েছে। রবীন্দ্রনাথ সড়কের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন- যশোরে এক সময় সন্ত্রাসের রাজত্ব ছিল, তবে এটি মূলত একটি সাহিত্য ও সংস্কৃতিমনা শহর। এই সমাজকে আমাদের ইতিবাচক ধারায় পাল্টাতে হবে। তরুণদের এমন সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা বিপথগামী না হয়। উঠতি বয়সী ছেলে-মেয়েদের হাতে ভালো কিছু তুলে দিতে না পারলে তারা ভুল পথে পা বাড়াবে, অকাজ করবে। ট্রাস্টের জন্মের ইতিহাস আপনারা শুনেছেন। নান্নু চৌধুরী অবিবাহিত ছিলেন এবং তিনি মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি যথাযথ মানুষের হাতে অর্পণ করে গেছেন। ট্রাস্টের সদস্য সচিব অ্যাডভোকেট শহীদ আনোয়ার অত্যন্ত নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করছেন। আমার মনে হয়, এই ছোট ছোট উদ্যোগগুলোই একদিন সমাজকে পাল্টে দিতে পারে। অর্থের পরিমাণ সামান্য হতে পারে, তবে এর মাধ্যমে এখানকার বৃত্তবানরা সমাজে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি আমার সাধারণ জীবনে সবসময় শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা ও দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমরা এই আর এন রোডেই যশোর কলেজ ও সন্দীপন স্কুল প্রতিষ্ঠা করেছি। এছাড়া এই অঞ্চলে ১১টি বেসরকারি কলেজ প্রতিষ্ঠার পেছনে আমাদের অবদান রয়েছে। আমরা একা একা কখনো কিছু পরিবর্তন করতে পারব না, সামাজিক বন্ধনের মাধ্যমেই কেবল সমাজ পরিবর্তন করা সম্ভব। আসুন, আমরা সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। ট্রাস্টের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের অ্যাডভোকেট সদস্য সচিব অ্যাডভোকেট শহীদ আনোয়ারের সভাপতিত্বে আলোচক ছিলেন ?ট্রাস্টের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সদস্য চৌধুরী মাহমুদ রেজা, সদস্য গোলাম ফারুক লিটন, ক্রীড়া ব্যক্তিত্ব খান মোহাম্মদ শফিক রতন, আরএন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টের নান্নু ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সদস্য আজিজুর রহমান সাবু। অনুষ্ঠানে ৬৮ শিক্ষার্থীর মাঝে সাড়ে ২ লাখ ৪৭ হাজার ৯শ টাকার বৃত্তি প্রদান করা হয়।