Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কবি নজরুল স্মরণোৎসব অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের

এখন সময়: রবিবার, ২৮ জুন , ২০২৬, ০১:০০:০৬ এম

নিজস্ব প্রতিবেদক : ‘প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!’ এই শ্লোগান কে ধারণ করে কবি নজরুল স্মরণোৎসব ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর এর আয়োজনে শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও নজরুল গবেষক এইচএম সিরাজ, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি ড.শাহনাজ পারভীন ও দৈনিক স্পন্দনের নিবাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন নজরুল ইসলাম বুলবুল এবং স্বাগত বক্তব্য রাখেন আয়োজন সংগঠন আগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি দেলোয়ার হোসেন খান খোকন তার বক্তব্যে বলেছেন-সকল অন্যায়, অসংগতি এবং অবিচারের বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম কলম ধরেছেন। বর্তমানে প্রজন্মকেও নজরুল চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন দীর্ঘদিন পর জনগনের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুষ্ঠ সংস্কৃতি চর্চায় সরকারের সচেষ্ট থাকবে। দেলোয়ার হোসেন খান খোকন অগ্নিবীণার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কবি কাজী নজরুল ইসলাম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘন্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠানে শিল্পী শফিকুল ইসলামের গানে সকলে মুগ্ধ হয়ে যায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)