Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর করোনারি কেয়ার ইউনিটে রোগীর মৃত্যুতে উত্তেজনা

এখন সময়: রবিবার, ২৮ জুন , ২০২৬, ০১:৩৫:২২ এম

বিল্লাল হোসেন : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আব্দুল আলিম (৫৫) নামে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃতের স্বজনদের অভিযোগ,চিকিৎসা অবহেলায় রোগী মারা গেছেন। হাসপাতালের আরএমও বলছেন, মৃতের স্বজনরা ভুয়া অভিযোগে চিকিৎসকদের ওপর চড়াও হয়ে মব সৃষ্টির চেষ্টা করেছে। শনিবার (২৭ জুন) দুপুর সোয়া ১২ টার দিকে করোনারি কেয়ার ইউনিটে এই ঘটনা ঘটে। জানা গেছে, যশোর শহরতলী ধর্মতলা এলাকার মৃত রকিব উদ্দিনের ছেলে আব্দুল আলিম হৃদরোগে আক্রান্ত হলে ২৩ জুন করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ২৭ জুন ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার জন্য স্বজনরা তাকে নিচ তলায় আনা হয়। এসময় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। বিষয়টি জানতে পেরে সিসিইউ’র জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা রোগীর কাছে যান। কিন্তু কিছু সময়ের মধ্যে আব্দুল আলিম মৃত্যু হয়। রোগীর লোকজনের অভিযোগ, চিকিৎসা অবহেলায় আব্দুল আলিমের মৃত্যু হয়েছে। চিকিৎসককে ডাকলেও তাৎক্ষণিকভাবে রোগীর কাছে যাননি। ফলে রোগীর মৃত্যুতে স্বজনরা ক্ষুব্ধ হয়। চিকিৎসকরা জোটবদ্ধ হয়ে তাদের সাথে মারমুখি আচরণ করেন। যে কারণে উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি জানান, করোনারি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা রোগীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হন। সঠিকভাবে দায়িত্ব পালন করার পরও রোগীর স্বজনরা ভুয়া অভিযোগে চিকিৎসকদের ওপর চড়াও হয়ে মব সৃষ্টি করে। খবর পেয়ে ড্যাবের নেতৃবৃন্দ ও জ্যেষ্ট চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)