Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর বৈশাখী উৎসব ও পরিকল্পনা সভা

এখন সময়: বৃহস্পতিবার, ২ জুলাই , ২০২৬, ১০:৩৬:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : ২ জুলাই বৃহস্পতিবার ‘সমৃদ্ধ জীবন’ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের যশোর সার্ভিসিং সেলের উদ্যোগে ‘বৈশাখী উৎসব ও জুন ক্লোজিং-২০২৬ পরিকল্পনা সভা’ যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটিতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ইভিপি ও প্রধান (উন্নয়ন প্রশাসন) একক বীমা মো. ফরহাদ জলিল। বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের এসভিপি (উন্নয়ন) গোলাম মোস্তফা খাঁন। সভায় সভাপতিত্ব করেন যশোর সার্ভিসিং সেলের সিনিয়র ম্যানেজার ও ইনচার্জ মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র এজিএম মাহবুবুর রহমান, সিনিয়র ম্যানেজার খায়রুজ্জামান, মণিরামপুর এজেন্সির ম্যানেজার মো.সোহেল রানাসহ যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা, কর্মচারী এবং উন্নয়নকর্মীবৃন্দ। পরিকল্পনা সভায় জুন ক্লোজিং-২০২৬ সফলভাবে বাস্তবায়ন, ব্যবসা সম্প্রসারণ, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ২০২৬ সালের যশোর ও কুষ্টিয়া অঞ্চলের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সকল কর্মকর্তা, কর্মচারী ও উন্নয়নকর্মীর সম্মিলিত প্রচেষ্টা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের ওপর। তিনি নতুন ব্যবসা সৃষ্টি, গ্রাহকের আস্থা অর্জন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি গোলাম মোস্তফা খাঁন বলেন, সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যশোর ও কুষ্টিয়া অঞ্চলের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তিনি মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নকর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত উন্নয়ন কর্মকর্তা, কর্মচারী ও উন্নয়নকর্মীরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)