Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় একজন আটক

এখন সময়: সোমবার, ৬ জুলাই , ২০২৬, ১১:১১:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ৪ জুলাই সকাল ১০টার দিকে স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একই গ্রামের শফিকুর রহমান ওরফে সাফিদুল (৫৫) তাকে পেছন থেকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। এ সময় শিশুটি ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় রোববার শিশুটির বাবা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় চৌগাছা থানায় মামলার স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)