Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

এখন সময়: মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ১২:২৭:১৮ এম

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র‌্যালি, পুরস্কার, উদ্যোক্তা ও প্রণোদনার চেক বিতরণ। জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। জেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবির) উপপরিচালক বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দোকার জাকির হোসেন, রুপদিয়া ওয়েলফেয়ার একডেমীর প্রধান শিক্ষাক বিএম জহুরুল পারভেজ, সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অফিসার প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ। এরপর একই স্থানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। ৬ উদ্যোক্তার মাঝে ৫ লাখ ৩৫ হাজার টাকার চেক ও ৩ কিশোরীর মাঝে বিতরণ করা হয় প্রণোদনার ৮১ হাজার চেক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)