Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

এখন সময়: মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ১২:৪২:১৮ এম

নিজস্ব প্রতিবেদক: ফটোকপি মেশিনের পার্টস সাপ্লাইয়ার সেজে এক ব্যবসায়ীর দুই লাখ টাকা আত্মসাৎকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে যশোরের পিবিআই। রোববার দিবাগত রাতে খুলনার ফুলতলা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো-খুলনার ফুলতলা থানার দামোদর ইউপির বারনপাড়া এলাকার মনিরুল ইসলাম, হাফিজুর রহমান মোল্যা ও ইমতিয়াজ আহমেদ ওরফে সুজা। পিবিআই সূত্রে জানা গেছে, যশোর শহরের ফটোকপি ব্যবসায়ী ইকবাল হোসেনের সাথে কিছুদিন আগে খুলনা শহরে আসামিদের পরিচয় হয়। আসামিরা নিজেদের পার্টস সাপ্লাইয়ার পরিচয় দিয়ে প্রথমে বিশ্বাস অর্জনের জন্য কম মূল্যের কিছু মালামাল সরবরাহ করে। পরবর্তীতে ২০২৫ সালের ২২ ডিসেম্বর আসামিরা যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকায় ইকবাল হোসেনের ‘মোহনা টাইপ রাইটার সার্ভিস’ নামক দোকানে আসে। এরপর কথাবার্তার এক পর্যায়ে আসামিরা ব্যবসায়িক প্রয়োজনে জরুরি দুই লাখ টাকা দাবি করে এবং অর্ডারের মালামালসহ সমুদয় টাকা সন্ধ্যায় পরিশোধের আশ্বাস দিয়ে টাকা নিয়ে কেটে পড়ে। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় ভুক্তভোগী ইকবাল হোসেন চলতি বছরের ১৯ মে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে খুলনা ফুলতলা এলাকায় অভিযান তাদের তিনজনকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা একটি সক্রিয় প্রতারক চক্রের সদস্য এবং দেশের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের টার্গেট করে এভাবে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করেছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)