নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা দলিল লেখক সমিতির সভাপতি সরোয়ার আলম। সদর উপজেলা শাখার সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে সাধারণ সভা সঞ্চলনা করেন দলিল লেখক সাইদুর রহমান বিপুল। সাধারণ সভায় সব দলিল লেখকের মতামতের ভিত্তিতে সদর উপজেলা দলিল- লেখক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্রুতই নতুন কমিটি ঘোষণা করা হবে।