Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

এখন সময়: মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ০৭:৫৫:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণা, অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ, আপত্তিকর ছবি দেখিয়ে চাঁদা দাবির ঘটনায় তিনজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মণিরামপুর বাজারের একজন নারী মেকআপ আর্টিস্ট ও বিউটি প্রতিষ্ঠানের পরিচালক বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, মণিরামপুর বাজারের বাসিন্দা জি এম ফাহিম আলমগীর ও তার স্ত্রী শারপিন নাহার, কোমলপুর গ্রামের অসীম চক্রবর্তীর ছেলে অমিত চক্রবর্তী। মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালে পরিচয়ের পর আসামি ফাহিম আলমগীর বিয়ের আশ্বাস দিয়ে বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন সময়ে কৌশলে এসি, ওভেন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ সম্পদ গ্রহণ করেন। এছাড়া ক্যাফে ব্যবসার ক্ষতির কথা বলে কয়েক দফায় আরও অর্থ ধার নেন তিনি। পরে ২০২৫ সালের ২৭ নভেম্বর কাবিনের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর বাদীকে স্বামীর বাড়িতে আটকে রাখা, মারধর করে জোরপূর্বক সমঝোতা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং পরে তালাক দেওয়া হয়। এ সময় বাদীর স্বর্ণালংকারও রেখে দেওয়া হয়। পরবর্তীতে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা নেয় ফাহিম আলমগীর। এছাড়া ফাহিম বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে চার লাখ ১২ হাজার ৯শ'২৪ টাকা নেয়। গত ২৫ মে মনিরামপুর বাজারের পাট গবেষণা অফিসের সামনে পাওনা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে আসামিরা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে তাকে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। বিষয়টি মীমাংসা ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)