Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে হেরোইনসহ যুবক আটক

এখন সময়: বুধবার, ৮ জুলাই , ২০২৬, ০৭:৫৯:১৩ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ শরিফুদ্দিন (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক শরিফুদ্দিন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ শরিফুদ্দিনকে আটক করেন। তিনি আরও জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)