Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিতদের স্পন্দন পরিবারের ফুলেল শুভেচ্ছা

এখন সময়: বুধবার, ৮ জুলাই , ২০২৬, ১১:১৮:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন দৈনিক স্পন্দন পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। বুধবার সন্ধ্যায় দৈনিক স্পন্দন কার্যালয়ের বার্তা কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে দৈনিক স্পন্দন পরিবারের পক্ষ থেকে হকার সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় দৈনিক স্পন্দনের সাংবাদিকরা হকারদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে বলেন, সংবাদপত্র পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে হকাররা মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। হকার সমিতির নেতৃবৃন্দও স্পন্দন কর্তৃপক্ষের এই আন্তরিক অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। ​মতবিনিময় সভায় দৈনিক স্পন্দন পত্রিকার বার্তা প্রধান মিজানুর রহমান মুন, সাংবাদিক, কর্মকর্তা এবং যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)