নিজস্ব প্রতিবেদক : মাদক সেবনের দায়ে যশোরের মণিরামপুর উপজেলায় একজনকে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মনিরামপুর থানা পুলিশ লখাইডাঙ্গা গ্রামের দেবাশীষ গাইন (৩৩)কে মাদক সেবনরত অবস্থায় আটক করে। মাদক সেবনকারী দেবাশীষ গাইন ওই গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে। মণিরামপুর পুলিশ জানায়, সহকারী কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।