Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার ছাকিনের অকাল মৃত্যু

এখন সময়: শুক্রবার, ১৭ জুলাই , ২০২৬, ০২:৩৫:২০ এম

নিজস্ব প্রতিবেদক : দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি ছাকিন হোসেন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর সদরের শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ছাকিন ওই এলাকার রমজান আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন ছাকিন। রাতের নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, স্বজনরা মৃত অবস্থায় তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন। মৃতদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এর আগে এদিন দুপুরে তিনি আত্মহত্যার উদ্দেশে বিপুল সংখ্যক ঘুমের ট্যাবলেট খান। এই খবর পেয়ে সহকর্মীরা তার বাড়িতে যান। সেখানে তাকে নানা ধরনের সান্ত্বনা দিয়ে ফিরে আসেন সহকর্মীরা। কিন্তু রাতে খবর পাওয়া যায় যে, ছাকিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সুবর্ণভূমির তরুণ এই সংবাদকর্মীর আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। সহকর্মীদের অনেকেই হাসপাতালে ছুটে যান। গণমাধ্যমটির সঙ্গে জড়িতরা তার আত্মার শান্তি কামনা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ছাকিন হোসেন বেশ কিছুদিন ধরে নানা মানসিক অশান্তিতে ভুগছিলেন। মানসিক টানাপড়েনের কারণে তারা স্বামী-স্ত্রী আলাদাভাবে বসবাস করতেন।-সূত্র : সুবর্ণভূমি

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)