Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৫টি স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ০৭:৫২:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দিয়েছেন। রিপন মৃধা নড়াইল কালিয়া থানার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত ৭ জুলাই যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে রিপন মৃধাকে আটক ও দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৫৮০.১৯ গ্রাম, যার বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এ ঘটনায় আটক রিপন মৃধার বিরুদ্ধে বিজিবি'র নায়েব সুবেদার মনিরুজ্জামান বাদী হয়ে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলা তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান আটক আসামির পাঁচ দিনের রিমান্ডের জন্য ৭ জুলাই আদালতে আবেদন করেন। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামি রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)