Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জিলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ০৭:৫২:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে যশোর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ইরফান হোসাইন। ইরফানের রোল নম্বর ছিল ১৪। তিনি যশোর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী এ এইচ এম মাহমুদ হাসান এবং গৃহিণী কাজী দীপার ছেলে। তিনি যশোর জিলা স্কুলে লেখাপড়া করছেন। ইরফান তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া যশোর শহরের শহরের বকচর মসজিদপাড়ায় এলাকায় ইরফান হোসাইন বাবা মা ও খেলার সহপাঠীদের সাথে রয়েছেন। ভবিষ্যতে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে অবদান রাখাই তার স্বপ্ন বলে জানিয়েছে ইরফান। তার এ কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থী ইরফানের পিতা মাতা শিক্ষক শিক্ষিকার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ছেলের ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)