শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ আশা নামে (৪২) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার শ্যামলাগাছী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আশা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান (মাঝেরপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে।
শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মণ্ডলের নেতৃত্বে এএসআই মো. আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল শ্যামলাগাছী গ্রামের বেস্ট এগ্রো ফুড অটো রাইস মিল থেকে প্রায় ২০০ মিটার পূর্বে বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে আশাকে আটক করে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।