Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিয়ায় হত্যাসহ ৭ মামলার আসামি আবু বক্কর গ্রেফতার

এখন সময়: বুধবার, ১৫ জুলাই , ২০২৬, ০৮:৩৭:২২ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলে হত্যা, চাঁদাবাজি, লুটপাটসহ অন্তত সাত মামলার আসামি আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য জাবেদ মোল্যার বাড়ি থেকে ১০পিচ ইয়াবা ও চোরাই মালামালসহ আবু বক্করকে গ্রেফতার করে কালিয়া থানা পুলিশ। আবু বক্কর কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ইরান মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ইউপি সদস্য জাবেদ মোল্যার মদদপুষ্ট আবু বক্কর দীর্ঘদিন যাবত সাতবাড়িয়া, পাঁচগ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকায় হত্যা, চাঁদাবাজি ও অনলাইন প্রতারণা ছাড়াও নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তার নামে সাতবাড়িয়া গ্রামে সন্ত্রাসী হামলা, লুটপাট, ভাঙচুরের চারটি মামলাসহ হত্যা ও চাঁদাবাজির সাতটি মামলা রয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আবু বক্করের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)