Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পরিবহন হেলপার আকাশ অপহরণ ও গুমে তানভিরের রিমান্ড মঞ্জুর

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই , ২০২৬, ১২:২১:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে ঈগল পরিবহনের হেলপার আকাশকে অপহরণ ও গুমের মামলায় আটক তানভীর হাসানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। তানভীর হাসান বকচর এলাকার রমজান আলীল ছেলে। মামলার অভিযোগে জানা গেছে , আকাশ ঈগল পরিবহনের হেলপার হিসেবে কাজ করতো। আসামিদের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে বিভিন্ন সময় অপহরণ, খুন ও জখম করার ষড়যন্ত্র করতে থাকে। ২০২৫ সালের ১৯ নভেম্বর সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাস রাত সাড়ে ৮টার দিকে যশোরের মণিহারের সামনে এসে পৌঁছায়। এ সময় আকাশ ওই বাস থেকে নেমে রিকশার জন্য অপেক্ষা করছিলো। তখন আসামিরা দুটি ইজিবাইকে করে এসে সেখান থেকে আকাশকে অপহরণ করে বকচর করিম পাম্পের পেছনের দিকে নিয়ে যায়। যা স্থানীয় লোকজন দেখতে পায়। সেই থেকে আকাশ নিখোঁজ রয়েছে। অপহৃত আকাশকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার পিতা যশোর শহরের বকচর কবরস্থান এলাকার শফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চলতি বছরের ২৮ জানুয়ারি আদালতে মামলা করেন। আদালতের আদেশে অভিযোগটি ২ মার্চ কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। এ মামলার প্রধান আসামি কারাগারে আটক তানভিরকে শোনঅ্যারেস্ট করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)