Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

এখন সময়: মঙ্গলবার, ২১ জুলাই , ২০২৬, ০৯:৩০:০১ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। সোমবার (২০ জুলাই) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। বিজিবি জানান, জব্দকৃত ৪৮৬ বোতল নেশাজাতীয় সিরাপের মধ্যে ৪৮০ বোতল এসকাফ ও ৬ বোতল উইনসেরক্স সিরাপ রয়েছে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)