Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধর্মতলায় শিশু তীর্থকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ তিনজনের বিরুদ্ধে

এখন সময়: মঙ্গলবার, ২১ জুলাই , ২০২৬, ১২:৩৮:২২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের ধর্মতলা এলাকায় শিশু তীর্থকে (১১) কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় আহত শিশুর বাবা শিবু কর্মকার শনিবার এ অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, যশোর শহরের ধর্মতলা এলাকার বাসিন্দা শিবু কর্মকারের ছেলে আদিত্য কর্মকার তীর্থ স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। প্রতিবেশী মুক্ত কর্মকার, মানিক কর্মকার ও অমিত কর্মকারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১০ জুলাই দুপুরে তীর্থ কর্মকার প্রতিবেশীদের বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধের তীর্থকে তারা দা দিয়ে কানে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে শিশুটির চিকিৎসা ব্যয়ের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলেও পরে তারা দিতে অস্বীকার করেন। পরে তারা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি থানায় এ অভিযোগ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)