Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে পচা দই বিক্রির দায়ে বনফুলকে ৫০ হাজার জরিমানা

এখন সময়: মঙ্গলবার, ২১ জুলাই , ২০২৬, ১১:৩৭:৪৭ এম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলা নির্বাচন অফিসারের কাছে পচা দই বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌরশহরের বনফুল অ্যান্ড কোং এর বিক্রয়কেন্দ্রকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সোমবার বিকেলে এ অভিযানে বিভিন্ন খাদ্য সামগ্রির মোড়কে মেয়াদ ও উৎপাদন তারিখ উল্লেখ না থাকা এবং নষ্ট দই বিক্রির প্রমাণ পাওয়া যায়। উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান জানান, সোমবার দুপুরে জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম কবিরসহ অন্যান্য অফিসার মণিরামপুর অফিস পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তাদেরকে আপ্যায়নের জন্য পৌরশহরের বনফুল এন্ড কো: এর বিক্রয় কেন্দ্র থেকে ২৮০ টাকা করে তিনটি দই ক্রয় করেন। কিন্তু অভিযোগ রয়েছে আপ্যায়নের সময় প্যাকেট খুললে ওই দই দিয়ে পচা গন্ধ বের হয়। ফলে নির্বাচন অফিসার কামরুজ্জামানসহ অন্যান্যরা বিব্রত হন। ফলে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হয়। বিকেল চারটির দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বনফুলের বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে পচা দইয়ের সন্ধান পান। মাহির দায়ান আমিন জানান, এছাড়াও বিভিন্ন খাদ্য সামগ্রির মোড়কে মেয়াদ ও উৎপাদন তারিখ উল্লেখ না থাকা, ওজনে কম দেয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবু মুছা হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য বনফুল এন্ড কো: এর এ বিক্রয়কেন্দ্রটিতে ইতিপুর্বে ভ্রাম্যমান আদালত চার দফায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে জরিমানা করেন। এ নিয়ে মোট জরিমানা করা হলো পাঁচ বার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)