ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির সদস্য হিসেবে মনোনিত হয়েছেন যশোরের সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক কাজী জামাল হোসেন। কাজী জামাল হোসেন যশোরসহ দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। স্থানীয় ক্রীড়া সংগঠকরা আশা প্রকাশ করেছেন, তার দীর্ঘ খেলোয়াড় জীবন ও ক্রীড়া সংগঠকের অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের বক্সিংয়ের উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে খেলাটির প্রসারে নতুন গতি ফিরে পাবে। এদিকে,বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ি এডহক কমিটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। জাতীয় ক্রীড়া পরিষদ আইন,২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন ২০২৬ সহ)-এর ২১ ধারা অনুযায়ি জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষমতাবলে এবং ধারা: ২ (৪) ও ২(৮) এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের বর্তমান এডহক কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। একই প্রক্রিয়ার পরিষদের চেয়ারম্যান নতুন এডহক কমিটি নিয়োগ দিয়েছেন।