Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আইনজীবী খোকন ও তার ছেলে বাপ্পীর বহিষ্কারাদেশ পুনর্বহাল

এখন সময়: বুধবার, ২২ জুলাই , ২০২৬, ০২:১২:০৮ এম

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পির সাময়িক বহিষ্কারাদেশ পুনর্বহাল করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ গফুর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৩০ মার্চ সমিতির ৪১(১)/২৬ নম্বর স্মারক মাধ্যমে অ্যাডভোকেট মতিউর রহমান খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীর সদস্য পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরে তারা সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন ৪০০২/২৬ দায়ের করেন। ৮ এপ্রিল পিটিশনের শুনানি শেষে বিচারক যশোর আইনজীবী সমিতির সাময়িক বহিষ্কারাদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন। ফলে যশোর আইনজীবী সমিতির আদালতের আদেশে তাদের সদস্য পদ স্থগিত আদেশ প্রত্যাহার করে নেয়। এরপর হাইকোর্টের আদেশের বিপক্ষে সুপ্রিম কোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করা হয়। যার নম্বর ১৫৫১/২৬। গত ১৬ জুলাই আপিলের শুনানি শেষে আপিল বিভাগ লিভ টু আপিল নিস্পত্তি ও হাইকোর্টের দেয়া ৮ এপ্রিলের আদেশের উপর স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে ৮ এপ্রিল আদেশের ওপর ভিত্তি করে পূর্বে দেওয়া স্থিতাবস্থা আর কার্যকর না থাকায় যশোর জেলা আইনজীবী সমিতি ৩০ জুন ২০২৬ তারিখের সাময়িক বহিষ্কারাদেশ পুনর্বহাল করেছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কারাদেশ কার্যকর থাকাকালে অ্যাডভোকেট মতিউর রহমান খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পী আদালতে আইনজীবী হিসেবে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের সংশ্লিষ্ট আদালতসমূহেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। উল্লেখ, যশোরের বিশিষ্ট সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্ত্বরে লঞ্চিত করার ঘটনায় আইনজীবী খোনক ও তার ছেলে বাপ্পীকে আইনজীবী সমিতি থেকে সাময়িক বহিস্কার করা হয়েছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)