Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বীর উত্তম কর্নেল তাহেরের ৫০ তম হত্যাবার্ষিকী পালিত

এখন সময়: বুধবার, ২২ জুলাই , ২০২৬, ০২:১৫:০৯ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা জাসদের উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে ১১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার বীর উত্তম কর্নেল আবু তাহেরের ৫০ তম হত্যাবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, জাসদ নেতা মতিউর রহমান পপি, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতা জেলার সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল প্রমুখ। বক্তরা বলেন, বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে সাহসী ও আলোচিত ব্যক্তিত্ব বীর উত্তম কর্নেল আবু তাহের। তিনি জাসদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও শোষিত মানুষের মুক্তির আদর্শে গভীরভাবে বিশ্বাসী ও দলটির শীর্ষ নেতা ছিলেন। তাঁর রাজনৈতিক চিন্তা ও কার্যক্রম ছিলো অত্যান্ত তাৎপর্যপূর্ণ। তৎকালীন সামরিক সরকার তাকে গ্রেফতার করে। কারাগারে প্রহসনমূলক গোপন সামরিক বিচারের মাধ্যমে ১৯৭৬ সালের ২১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। এই মামলায় জাসদের শীর্ষ নেতাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)