Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৭ আগস্ট প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত বাস্তবায়ন কমিটির

এখন সময়: বুধবার, ২২ জুলাই , ২০২৬, ০২:১৯:৫৪ এম

প্রেসবিজ্ঞপ্তি: আগামী ৭ আগস্ট নির্ধারিত সময়ের মধ্যে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেছে নির্বাচন বাস্তবায়ন কমিটি। এর ব্যত্যয় ঘটিয়ে বর্তমান নির্বাহী কমিটির অন্য কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ প্রত্যাখ্যান করারও ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে আগামী ৭ আগস্ট নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না করলে প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অবৈধ ঘোষণা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনের প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। কমিটির জরুরি প্রয়োজনে আলোচনা এবং কর্মপন্থা নির্ধারণের জন্য সভা থেকে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে। কোর কমিটির সদস্যরা হলেন-একরাম উদ-দ্দৌলা, বিনয় কৃষ্ণ মল্লিক, আকরামুজ্জামান, ফকির শওকত, আনোয়ারুল কবির নান্টু, মবিনুল ইসলাম মবিন, আহসান কবির, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, নূর ইসলাম এবং সরোয়ার হোসেন। সভায় বক্তারা বলেন-বর্তমান নির্বাহী কমিটি প্রেসক্লাব যশোর পরিচালনায় চরম ব্যর্থ হয়েছে। দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে তারা ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্বভার গ্রহণ করেন। বিগত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই সদস্যপদ প্রদানসহ প্রেসক্লাব যশোরের উন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও গত দুই বছরে তারা সদস্যপদ প্রদান এবং সাধারণ সদস্যদের কল্যাণে দৃশ্যমান কোনো কার্যক্রম পরিচালনা না করে কালক্ষেপণের মাধ্যমে দায়িত্বকাল প্রলম্বিত করার চক্রান্তে লিপ্ত হয়। এ কারণে প্রেসক্লাব যশোরের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা গঠনতন্ত্রবিরোধী এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনার দাবি জানান। কিন্তু নির্বাহী কমিটি ক্লাবের অধিকাংশ সদস্যের মতামতকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়। যার প্রেক্ষিতে মঙ্গলবারের সভা থেকে উপরোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়। সভায় উল্লেখিত সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সজল, জুয়েল মৃধা, এইচ আর তুহিন, তৌহিদ জামান, তহীদ মনি, গোপীনাথ দাস, মির্জা বদরুজ্জামান টুনু, আব্দুল্লাহ হুসাইন, রাজেক জাহাঙ্গীর, মীর মঈন হোসেন মুসা, বি এম আসাদ, এস এম সোহেল, জি এম সোহরাব হোসেন, মুর্শিদুল আজিম হিরু, হানিফ ডাকুয়া, রকিব হোসেন স্বপন, গালিব হাসান পিল্ট,ু হাসফিকুর রহমান পরাগ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)