নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা পুলিশের মাসিক এ কল্যাণ সভায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) চলতি মাসের বিভিন্ন কল্যাণমূলক বিষয় ও পুলিশ সদস্যদের আবেদন উপস্থাপন করেন। পরে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডলসহ বিভিন্ন পদমর্যাদার ৩৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়া অবসরজনিত কারণে (পিআরএল) যশোর জেলা পুলিশে কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ পুরষ্কারপ্রাপ্ত ডিবি পুলিশের আরো সদস্য হলেন,এসআই কামরুজ্জামান, এসআই সালাউদ্দিন খান, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই নির্মল কুমার ঘোষ এবং কনস্টেবল মাহামুদুল হাসান। এছাড়া জেলার সেরা এসআই হয়েছেন,চৌগাছা থানার ইমরান হোসেন রাজু, সেরা এএসআই হয়েছেন কোতোয়ালি থানার জাহিদুল ইসলাম। বিশেষ পুরষ্কার প্রাপ্ত আরো যারা হলেন, উপশহর পুলিশ ক্যাম্পের এসআই অলোক কুমার দে, মণিরামপুর থানার এসআই মনিরুজ্জামান হাজরা, কেশবপুর থানার এসআই যোগেশ চন্দ্র মন্ডল, খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজ হোসেন, জেলার বিশেষ শাখার এসআই মনিরুল ইসলাম, এএসআই এসএম আরো আলী, এএসআই জিয়ারুল ইসলাম, কনস্টেবল লাল চাঁদ, আজাহারুল ইসলাম, ওয়াচার কনস্টেবল এমএ বারিক, রিজার্ভ অফিসের এসআই জাহিদুল ইসলাম,পুলিশ অফিসের এসআই জাহাঙ্গীর আলম, নায়েক নাজমুল আলম, নায়েক দীপ্ত ঘোষ, রিডার সহকারী মানজার রহমান, পরিচ্ছন্নতা কর্মী অসিত কুমার,সদর ট্রাফিক অফিসের সার্জেন্ট নিশিকান্ত বিশ্বাস,কোর্ট পুলিশের এএসআই দীপঙ্কর কুমার কুন্ডু ও কনস্টেবল সুমন শেখ, পুলিশ হাসপাতালের কনস্টেবল সুমন কুমার মোল্লা এবং কনস্টেবল হাসিবুল হোসেন, পুলিশ লাইন্সের কনস্টেবল সোহাগ মিয়া, কনস্টেবল সুমন কুমার হাওলাদার, কনস্টেবল সোহেল হোসেন, কনস্টেবল মিকাইল হাসদা, প্লাম্বার ফারুক গাজী এবং ম্যাচবয় নাজমুল হোসেন। এসভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।