Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে সীমান্ত থেকে মাদকের চালান উদ্ধার বিজিবির

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ০৮:০৮:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানের স্কাপ সিরাফ ও গাঁজা উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় মাদক স্কাপ সিরাফ ৫০২ বোতল ও ভারতীয় গাঁজা ৬ কেজি। শুক্রবার ভোর রাতে মাঠিলা ও মেদিনীপুর সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে বিজিবির সদস্যরা। বিজিবি ক্যাম্প সুত্রে জানাগেছে, শুক্রবার ভোর রাতে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার মাঠিলা গ্রামের ভিতর থেকে মালিক বিহিন অবস্থায় ২৬৪ বোতল ভারতীয় মাদক স্কাপ সিরাফ উদ্ধার করে। একই সময় মেদিনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার গ্রামের ভিতর থেকে ১৩৮ বোতল ভারতীয় স্কাপ সিরাফ ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল রহমান জানান, আমরা মালিক বিহিন অবস্থায় বিপুল পরিমানের ভারতীয় মাদক ও গাঁজা উদ্ধার করলেও আমরা আসামী ধরতে পারিনি। তবে আসামী ধরার চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)