Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে ঐতিহ্যবাহী শীতলা মন্দিরে উল্টো রথটান

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ০৯:৫১:২৭ পিএম

সুমন কর্মকার, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী আট্টাকী শিতলা মন্দিরের উদ্যোগে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্য দিয়ে শুক্রবার (২৪ জুলাই) বেলা ২টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথটান উৎসব অনুষ্ঠিত হয়েছে। উল্টো রথটান উপলক্ষে মন্দিরে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রথযাত্রাটি শীতলা মন্দির থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় মন্দির কমিটির সভাপতি প্রণব ঘোষ, সাধারণ সম্পাদক রনি ঘোষ সহ মন্দির কমিটির সদস্যবৃন্দসহ আগত হাজার হাজার ভক্তবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)