Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৫:৫০:৫২ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মহাবতার শ্রীকৃষ্ণের আর্ভিভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে নুনিয়াপাড়ায় নৌকা বাইচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৪ দিন ব্যাপি উৎসব সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে সোলাদানার নুনিয়াপাড়াস্থ বদ্ধ নদীতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বাইচ শেষে পুরস্কার বিতরণী সভার প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ নৌকার টিম লিডারের হাতে পুরস্কার স্বরুপ নগদ টাকা তুলে দেন।

আয়োজক কমিটির সভাপতি রাজিব মন্ডলের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন সোলাদানা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ পিযুষ কান্তি মন্ডল, থানার এসআই সঞ্জয় কুমার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক পৌর কাউন্সিল এসএম তৈয়েবুর রহমান। মনিশংকর সরদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন দুনিয়াপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধির মন্ডল, বিএনপি নেতা আমিনুর রহমান, এ্যাডঃ রেজাউল গাজী, ফয়সাল রাশেদ সানি,ইসরাফিল মোড়ল, ইউপি সদস্য শেখর ঢালীসহ আয়োজক কমিটির সাধারন সম্পাদক ধীরাজ মন্ডল, রামপ্রসাদ সরদার, রথীন সরদার,দেবপ্রসাদ শিকারী,নির্মল মন্ডল, তন্ময় সানা,তাপস মন্ডল, সুফল বাছাড়, বিপিন্দ্র নাথ,বিশ্বজিৎ মন্ডল, দেবজ্যোতি মন্ডল নিউটন, সজীব মন্ডল, রবীন্দ্রনাথ, জয়ন্ত, গৌতম ও নৌকা বাইচের পুরস্কার দাতা আক্তার সরদার, কিশোর মন্ডল, উজ্জ্বল ঢালী ও তন্ময় ঢালীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)