Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা সীমান্তে গাঁজাসহ বিভিন্ন মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৫:৫০:২২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শা উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ-গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা। সোমবার (৭ সেপ্টেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, শার্শা সীমান্তের বেনাপোল আইসিপি, ঘিবা ও কাশিপুর বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২ কেজি গাঁজা, ৮ বোতল মদ, ৯৮ বোতল এসকাফ সিরাপ, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, সাড়ে ৩ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস ও ৫৭১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)