Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সানশাইন বাংলাদেশের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ০৮:০৯:২৩ পিএম

যবিপ্রবি প্রতিনিধি: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে যশোরভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সানশাইন বাংলাদেশ। সংস্থাটি চকরিয়ার সুজাপুর, মানিকছড়ি ও কাকারা ইউনিয়নের বন্যাদুর্গত ৩০টি পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এসব এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আল নাছিমের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার তহবিল সংগ্রহ ও সরকারি সম্পর্ক বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, যুব নেতৃত্ব বিষয়ক সম্পাদক মোঃ রায়হান কবির ও প্রচার ও যোগাযোগ সম্পাদক রাসেল আহমেদ। প্রতিটি পরিবারকে ১ কেজি চাল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি, ১ প্যাকেট বিস্কুট (বড়), ১ প্যাকেট নুডুলস (মিডিয়াম), আধা কেজি তরল দুধ এবং ৫ প্যাকেট স্যালাইন প্রদান করা হয়। পাশাপাশি, বন্যাকালীন সময়ে মানসিকভাবে বিপর্যস্ত মানুষের জন্য প্রাথমিক মানসিক সহায়তা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আল নাছিম বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সানশাইন বাংলাদেশ সবসময় মানবিক প্রয়োজনে এগিয়ে আসবে। ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় এবং দুর্যোগপূর্ব প্রস্তুতিমূলক কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।" উল্লেখ্য, যশোর জেলায় নিবন্ধিত সানশাইন বাংলাদেশ প্রকৃতি সুরক্ষা ও অপুষ্টি দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটির মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি অপুষ্টিজনিত সমস্যা সমাধানে কাজ করা। নারী ও যুব ক্ষমতায়ন, পুষ্টি নিরাপত্তা এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সংস্থাটি একটি অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সংস্থাটি দুর্যোগ ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণ ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখতে চায় সানশাইন বাংলাদেশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)