Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে স্বাস্থ্য মন্ত্রীর পরিদর্শনের পর স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিকে সিলগালা

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ১১:২৬:৪৪ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। রোববার (২৬ জুলাই) বিকেলে তিনি, খুলনা বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা (স্বাস্থ্য) শফিউর রহমান ও বাগেরহাটের সিভিল সার্জন আ.স.ম মাহবুবুর রহমানকে নিয়ে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি এ হাসপাতাল পরিদর্শন করছেন। বিভাগীয় পরিচালক মো. মোশাররফ হোসেন হাসপাতালের পরিত্যক্ত ভবনে থাকা প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৩০ প্রকারের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রক্রিয়ায় অপসারণ ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করেন। একই সাথে মোরেলগঞ্জ হাসপাতালে কর্মরত যে সকল কর্মকর্তার সময়ে বিপুল পরিমানের ওই ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই সকল কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশ দিয়েছেন। পরে বিকেলের দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির পরিচালিত ‘ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’টি বন্ধ করার নির্দেশ দেয়ায় সেটি সিলগালা করে দেয়া হয়েছে। উল্লেখ্য, গত শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করে তিনি হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শনে নানা অনিয়ম দেখতে পান। হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ খুলে চক্ষু চরকগাছ হয় মন্ত্রী ও সঙ্গীয় সরকারি কর্মকর্তাদের। পরিত্যক্ত ওই ভবনের বিভিন্ন কক্ষ ভর্তি সরকারি ওষুধ, স্যালাইন, সুই সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী যা অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। এমনকি শৌচাগারেও স্যালাইন ও ঔষধের স্তূপ দেখতে পান মন্ত্রী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বিভাগীয় পরিচালককে মুঠোফোনে নির্দেশনা প্রদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)