নাভারণ প্রতিনিধি : যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ পুরিয়া গাঁজাসহ মোছা. ফাতেমা ওরফে রত্না (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। রত্্না নাভারণ রেলবাজার এলাকার আশিকের স্ত্রী। এসময় তার সহযোগী মো. রিপন গাজী (৩৫) পালিয়ে যায়। রিপন গাজী একই এলাকার রিয়াজুল গাজীর ছেলে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানার নাভারণ রেলবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশের সহায়তায় নাভারণ রেলবাজার গ্রামের মো. খোকনের বসতবাড়িতে অভিযান চালান। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।