Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দৈনিক স্পন্দন পত্রিকার কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার কামরুজ্জামানের ইন্তেকাল

এখন সময়: মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ১২:২২:৪২ এম

নিজস্ব প্রতিবেদক : দৈনিক স্পন্দন পত্রিকার কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার মোঃ কামরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

৩ আগস্ট সোমবার সকালে শহরের বারান্দীপাড়া খালধার রোডস্থ বাসার বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে স্পন্দন অফিসের সহকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বাড়িতে ছুটে যান।

২০০৬ সালের ১১ ডিসেম্বর স্পন্দনের পথচলা থেকে ২০ বছর ধরে কর্মরত ছিলেন কামরুজ্জামান। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে স্পন্দন পরিবার। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু জানান-কম্পিউটার বিভাগে কর্মরত জামান ছিলেন একজন নিবেদিত প্রাণ কর্মী। তার মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেল। তাকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করেন।

বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন জানান-স্পন্দন প্রতিষ্ঠার পর থেকে সহকর্মী জামানের সাথে ২০ বছর ধরে কাজ করেছি। তিনি অত্যন্ত অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। তার অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। জামানের নামাজের জানাজা জোহরবাদ যশোর বারান্দীপাড়া খালধার রোড আমিনিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)