Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবি ক্যাম্পাসে জনপ্রিয় মেহেরিনের ‘সৌখিন কলম’

এখন সময়: মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ০১:৩০:২৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী তিলোকতমা মেহেরিন পায়েল নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ‘সৌখিন কলম’ নামে পরিবেশবান্ধব ও নান্দনিক কলম তৈরির একটি ব্যতিক্রমী উদ্যোগ। ছোটবেলা থেকেই কাগজ দিয়ে বিভিন্ন ধরনের কারুকাজ করতে ভালোবাসতেন মেহেরিন। প্রায় তিন থেকে চার মাস আগে প্রতিদিনের ব্যবহার্য একটি সাধারণ কলমকে ভিন্নভাবে উপস্থাপনের ভাবনা আসে তার মাথায়। তিনি এমন কলম তৈরি করতে চেয়েছিলেন, যা ব্যবহারের পর ফেলে না দিয়ে কলমদানিতে সাজিয়ে রাখা যাবে। সেই ভাবনা থেকেই প্রিন্টেড কাগজ ও কলমের রিফিল ব্যবহার করে তৈরি করেন ‘সৌখিন কলম’। নান্দনিক নকশার কারণে কলমগুলো যেমন ব্যবহারযোগ্য, তেমনি উপহার হিসেবেও আকর্ষণীয়। মানুষের আগ্রহ দেখে তিনি বুঝতে পারেন, তার শখের কাজটিই একটি উদ্যোক্তা উদ্যোগে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। বর্তমানে বিভিন্ন রঙের কলমের পাশাপাশি ক্যালিগ্রাফিও শুরু করেছেন তিনি। প্রতিটি নকশায় ভিন্নতা রাখার চেষ্টা করেন, যাতে প্রতিটি কলমের নিজস্ব সৌন্দর্য বজায় থাকে। মেহেরিনের তৈরি ‘সৌখিন কলম’ এখন অনেকের কাছে ভালোবাসা প্রকাশের একটি ছোট্ট উপহার। জন্মদিন, শুভেচ্ছা কিংবা বিশেষ উপলক্ষে প্রিয়জনকে উপহার দেয়ার জন্য অনেকেই তার তৈরি কলম ক্রয় করছেন। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার এবং হাতে তৈরি নান্দনিক নকশা এ উদ্যোগকে অন্যদের থেকে আলাদা করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)