নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মাইকপট্টির ‘নিউ নূর হোটেল অ্যান্ড রেস্তুরেন্টে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য আদালত। সোমবার পরিচালিত এই আদালতের নেতৃত্ব দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম। আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমান জানান, নিরাপদ খাদ্য আদালতের একটি অভিযানিক দল দুপুরে শহরের মাইকপট্টির নিউ নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও কর্মীদের স্বাস্থ্য সনদ ছিল না। একই সাথে নোংরা পরিবেশে খাবার তৈরি করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে রেস্টুরেন্টের মালিক শামিম উদ্দিনের নামে মামলা দিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।