Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে রেন্টু চাকলাদার ও হাজী সুমনসহ ১৩৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

এখন সময়: মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ১২:১৯:৩৮ এম

নিজস্ব প্রতিবেদক : নাশকতার পরিকল্পনার অভিযোগে যশোরের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেন্টু চাকলাদার ও হাজী সুমনসহ ১৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। রোববার কোতোয়ালি থানার এসআই ফজলুল হক বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটককৃতরা হলেন-শেখ তানভীর ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন, ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, রাকিবুল রহমান ওরফে বড় বাবু, আল আমিন এবং সম্রাট হোসেন। একই রাতে অপর একটি মামলায় বর্তমান ইউপি সদস্য মঈনুর রহমান এবং সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ও আকরাম হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে। মামলার অভিযোগে জানা গেছে, গত ৩১ জুলাই রাতে যশোর সদর উপজেলার রাজারহাট পিকনিক কর্নারের কাছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকার বিরোধী মিছিল এবং নাশকতার উদ্দেশ্যে অবস্থান নেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে সবাই পালিয়ে যায়। পরে খোঁজখবর নিয়ে এসআই ফজলুল হক বাদী হয়ে রোববার কোতোয়ালি থানায় ১৩৩ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। আসামিরা হলেন-সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক কাউন্সিলার হাজি সুমন, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে দাতাল বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফ, দলেননগরের হবিবর রহমান, উপশহরের সাবেক চেয়ারম্যান এহসানুল হক লিটু, উপশহরের মুনসুর আলী, চিমা, নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মুন্না, ঝুমঝুমপুরের জাভেদ, বালিয়াডাঙ্গার রবিউল ইসলাম, সুলতানপুরের শেখ সোহরাব হোসেন, ধর্মতলার বাবু পালোয়ান, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম রেজা, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, কাজীপাড়ার আব্দুল্লাহ, নওদাগ্রামের শরিফুল ইসলাম, বাহাদুরপুরের কামরুজ্জামান, আমিরুল ইসলাম, কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, ইব্রাহিম মেম্বার, জিরাট গ্রামের ইউসুফ, ঘোষপাড়ার টুটুল, মামড়াখোলার নুর-এ-আলম পলাশ, মীর আইয়ুব আলী, কচুয়ার মুক্ত খান, খোলাডাঙার টিটো গাজী, হুলিহট্ট গ্রামের আলমগীর হোসেন, খোলাডাঙার শিশু শাকিল, অন্তর, হ্যাচারীপাড়ার ছোট বাবু, সুজলপুরের গোপাল, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম লাবু, পুরাতন কসবার কামাল হোসেন পর্বত, মনি, জোলা আমদাবাদের শরিফুল, সোহান, বাবলু, ওয়াসেল, রবি, জাহাঙ্গীর, আব্দুল্লাহ, সুজন, পট্টি, শফিকুল ইসলাম সুজন, শাওন, সবুজ, আরিফ, আহাদুল, ডাবলু, কাজীপাড়ার মিলন, ষষ্ঠীতলার আনোয়ার হোসেন বাবু, বেজপাড়ার সাগর, হৃদয়, সুজন, নিপু, আকাশ, রনি, খড়কির আক্তারুজ্জামান ডিকু, জিসান, কসবা দিঘীর গোলাম, কারবালার হাফেজ, বকচরের আলিফ, বকচর চৌধুরীপাড়ার সুলতান মাহমুদ পরান, আলিফ, নীলগঞ্জ রোডের ইব্রাহিম, বকচরের জুয়েল, একই এলাকার মাসুদ রানা, গুলগুল্লা মোড়ের সেলিম, ঘোপ বউবাজারের তামিম, ঘোপ বেলতলার হাসেম আলী, একই এলাকার সোহাগ, রাব্বী, ঘোপ কবরস্থান এলাকার পিয়াস, পাওয়ার হাউসপাড়ার লিখন, পুরাতন কসবার মইনুদ্দিন মিঠু, পুরাতন কসবার আরিফ, কামরুল ইসলাম, কাঠালতলার টাক টুটুল, পোলতাডাঙার বিপ্লব বকশী, খালধার রোডের জাহিদ হাসান টুটুল, বারান্দীপাড়ার কামাল হোসেন, কাজীপাড়ার জাহিদ হোসেন, ইকরামুল, আন্দুলপোতার ওহেদুল ইসলাম, ইমদাদুল সরদার, দলেননগরের রোকন হোসেন, সরোয়ার হোসেন, জোলা আমদাবাদের রবি, জামির, ডাবলু, তেঘরিয়ার জিয়াউর, সিরাজসিংহার ইকবাল মেম্বার, ডহরসিংহার শাহাজান, বাচ্চু, তাজমুল, কাজীপুরের মসলেম, সিরাজসিংহার মেহেদী হাসান মেম্বার, রামনগরের হাসানুর রহমান হাসু, মুকুল, টিপু, টুটুল, কামালপুরের নজরুল ইসলাম, রামনগরের রফিক মেম্বার, গোপালপুরের জাজিদুল রহমান পিন্টু, উপশহরের ইমরান হোসেন, রূপদিয়ার টুটুল, রামগড় বিহারী কলোনির ইমন, সাগর, রমজান, মোল্লাপাড়ার রাকিব, নরেন্দ্রপুর দফাদারপাড়ার আলমগীর হোসেন ভুট্ট, শ্রপদ্দী পূর্বপাড়ার হৃদয়, নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়ার সবুজ, চাউলিয়ার মোর্তজা, জিরাট রেলগেটের ইউসুফ, চাউলিয়ার জাহিদ, ডুমদিয়া খালপাড়ার আবু তালেব, একই গ্রামের ইমরান হোসেন, নীলগঞ্জ তাতীপাড়ার রিপন, হেলাঞ্চীর আব্দুল আলীম, মুরাদ উদ্দীন, দীপংকর কুমার, গোবিন্দপুরের হাসিবুর রহমান, বাঘারপাড়ার পান্তাপাড়ার জিএম, রায়পুরের শেখ লিয়ন, সদর উপজেলার ডহরসিংহার মিজান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)