নিজস্ব প্রতিবেদক : এবারের এসএসসি পরীক্ষায় যশোরের পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী অর্ণব দাস ও অঙ্কিতা দাস জিপিএ -৫ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তারা সম্পর্কে সহোদর ভাই-বোন। অর্ণব দাস বাণিজ্য শাখা এবং অঙ্কিতা দাস মানবিক শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। অর্ণব ও অঙ্কিতার বাবা জীবন কুমার দাস যশোর জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই)। বর্তমানে তিনি ইছালী পুলিশ ক্যাম্পে কর্মরত। তাদের মা বেবী রানী দাস যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের লেখাপড়ার প্রতি বাবা-মায়ের নিয়মিত নজরদারি ও উৎসাহ তাদের এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্ণব ও অঙ্কিতা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। তাদের এ সাফল্যের জন্য বাবা-মা শিক্ষকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।