Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মী সম্মেলন

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৯:৩০:৫৪ পিএম
আশাশুনিতে জাতীয়তাবাদী  মহিলাদলের কর্মী সম্মেলন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মহিলাদল আশাশুনি উপজেলা শাখার সহ-সভানেত্রী মোছাঃ জাহানারা বেগম। বিশেষ বক্তা ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহারা রিনা। উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী কামরুন্নাহার (কচি) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাছলিমা পারভীন আইরিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের তৃণমূল পর্যায়ে নারী কর্মীদের আরও সক্রিয় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মী সম্মেলন শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)