নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছেলে এখলাছের (৩০)। শুক্রবার ভোর ৫টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নেশগ্রস্ত ঘাতক ছেলে এখলাছকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। নিহত নারীর নাম শখের বানু (৫৫)। তিনি শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী। শখের বানু গৃহিনী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেওয়ার জন্য ছোট ছেলের স্ত্রী ঘরে ঢুকে তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদহে দেখতে পায়। হত্যাকান্ডের পর অভিযুক্ত এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী পাশের একটি মাঠ থেকে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করো হয়। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন- নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সীমান্ত এলাকার একটি মাঠ থেকে এখলাছকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মহশেপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলশি পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।