Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় ইয়াবাসহ মাদক কারবারী আল আমিন আটক

এখন সময়: শুক্রবার, ১৪ আগস্ট , ২০২৬, ১০:০৫:৫৭ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ আল আমিন নামের এক মাদক কারবারীকে আটক করেছে। ১৪ আগস্ট রাত দুইটার দিকে উপজেলার রাজৈর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। শরণখোলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শরণখোলার রাজৈর এলাকা মাদক কারবারিদের ঘাঁটি বলে পরিচিত। ওই এলাকায় রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই শিবলী ও সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজৈর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি আল আমিন হাওলাদার (৩৯) কে ৭৭ পিস ইয়াবাসহ আটক করে। আলামিন রাজৈর এলাকার বাসিন্দা চানমিয়া হাওলাদারের ছেলে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মাদক মামলা দায়ের করে আল-আমিনকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, গত ১৫ দিনে পুলিশের অভিযানে এক শীর্ষ মাদক কারবারি সহ ১২ জন আটক হয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এ অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)