Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুড়ামনকাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর

এখন সময়: রবিবার, ২৩ আগস্ট , ২০২৬, ০৮:৩২:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের চুড়ামনকাটি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত সভায় আগামী ৫ সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আলোচনা করেন সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য হেদায়েত খান, সাবেক সভাপতি আনিসুর রহমান, সহসভাপতি আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ মহব্বত আলী, দপ্তর সম্পাদক তৌহিদ আহমেদ ফিট্টু, সদস্য আব্দুস সাত্তার কিনে, মাহমুদুল হাসান মামুন, আলী রেজা রাজুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। সভায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)